বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমার মরে যাওয়ার কথা ছিল : ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: আমার আজ এখানে থাকার কথা নয়, আমার মরে যাওয়ার কথা ছিল। ডান কানে ব্যান্ডেজ বাঁধা ৭৮ বছরের ডোনাল্ড ট্রাম্প অতর্কিত হামলার শিকার হওয়ার মুহূর্তটিকে স্মরণ করে বলেন, এ ঘটনা একটি পরাবাস্তব অভিজ্ঞতা। চিকিৎসকরা আমাকে বলেছেন, আমার ফিরে আসা একটি অলৌকিক ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বন্দুক হামলার শিকার হয়ে নিউইয়র্ক পোস্টকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে এ কথা জানান।

নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যখন গুলি করে তখন আমি বক্তব্যের অপর পৃষ্ঠা দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলাম। মূলত এ কারণেই আমি বেঁচে গেছি বলে আমার ধারণা।’

সাক্ষাৎকারে ট্রাম্প তাকে রক্ষা ও বন্দুকধারী থমাস ক্রুকসকে হত্যার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসা করে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন।

রক্তাক্ত মুখমণ্ডল নিয়েও ডোনাল্ড ট্রাম্প তার মুষ্টি উঁচিয়ে ধরেছেন এবং বলছেন, ‘ফাইট, ফাইট, ফাইট এ ভাইরাল ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেক লোকই বলছেন, এই ছবিটি তাদের জীবনে দেখা সেরা আইকনিক ছবি। তারা ঠিকই বলেছেন। তবে এই ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দিতে হয়। কিন্তু ভাগ্যক্রমে আমি মরিনি। অনেক মানুষ বলছেন, ভাগ্য বা ঈশ্বরের সহায়তায় আজ আমি এখানে উপস্থিত হতে পেরেছি।

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে বিমানে পত্রিকাটিকে তিনি আরও বলেন, আমি মারা যেতে পারতাম। তাকে হত্যা করার চেষ্টা তার জন্য একটি পরবাস্তব অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন সাক্ষাৎকারে।

ট্রাম্প জানান, রিপাবলিকান পার্টির সম্মেলনের জন্য বাইডেনের ভয়ংকর প্রশাসনের বিরুদ্ধে তিনি খুব কড়া ভাষায় তার বক্তব্য তৈরি করেছিলেন। কিন্তু হামলার ঘটনার পর তা পুনরায় আবার লিখেছেন। আগেরটি ছুড়ে ফেলে দিয়েছেন। কারণ ট্রাম্প দেশকে ঐক্যবদ্ধ করতে চান।

রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। ট্রাম্পের মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০