বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত, আহত ৭

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে সুনীল কুমার মন্ডল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

বুধবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা পাওয়ার গ্রিড সাবস্টেশন সংলগ্ন এই ঘটনা ঘটে।

নিহত সুনীল কুমার মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

আহতরা হলেন, বিনেরপোতা গ্রামে তারাপদ মন্ডলের ছেলে মনোহর মন্ডল (৪২), একই গ্রামের স্বপন শীলের ছেলে উত্তম কুমার শীল (৩৫), মৃত রবীন্দ্র দেবনাথের ছেলে বাবু দেবনাথ (৩৮), হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সুরঞ্জন বিশ্বাস (৩৪), রবীন্দ্রনাথ মল্লিকের ছেলে প্রহল্লাদ মল্লিক (৪০), প্রশান্ত মন্ডলের ছেলে বিরিঞ্চি মন্ডল (৫০) ও ফজলুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি মেম্বার বিশ্বনাথ জানান, সুনীল মণ্ডলসহ তারা ৮ জন একটি ইঞ্জিন ভ্যানে চড়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পাওয়ার গ্রিড সাব স্টেশনের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি পরিবহন তাদের ইঞ্জিন ভ্যানটিকে সজরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীল মণ্ডলের। এসময় আহত হয় তার অপর ৭ সঙ্গী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে উত্তম শীল ও সুরঞ্জন বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা দীপঙ্কর কুমার জানান, পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিড সাবস্টেশনে বালি ভরাট করার জন্য সড়কের উপরে বালির স্তুপ করে রাখা হয়েছে। ফলে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০