বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২০ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পেলের সম্পত্তি নিয়ে টানাহেঁচড়া, ভাগ চান আইনি পরামর্শক

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের কিংবদন্তি পেলে মারা গিয়েছেন এক বছরের বেশি পার হয়েছে। এরইমাঝে নতুন করে শুরু করেছে তার সম্পত্তি নিয়ে টানাটানি। এক বছর পরে এসে তার আইনি পরামর্শক আচমকা সম্পত্তিতে ভাগ চেয়ে বসেছেন। কথা ছিল তিনি কেবল উইল বা উত্তরাধিকার বন্টন করেই ক্ষান্ত হবেন। কিন্তু, পেলের দীর্ঘদিনের আইনি পরামর্শক পেপিতো এতেই শান্ত হতে চাননা।

সাও পাওলোর আদালতে তিনি আবেদন করেছেন উইল কার্যকর করার যে দায়িত্ব তিনি পেয়েছেন, সে জন্য কিংবদন্তির সম্পত্তি থেকে ৫ শতাংশ ভাগ যেন তাকে দেওয়া হয়। শতাংশের হিসেবে সংখ্যাটি কম হলেও, অর্থের বিচারে তা মোটেই কম নয়। পেলের মৃত্যুর পর পাওয়া তথ্য জানায়,তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১০ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা। এর বেশির ভাগই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় করা।

তবে এমন অর্থ নিশ্চয়ই উইল করার জন্যই ছেড়ে দিতে চান না পেলের পরিবার। পেলের স্ত্রী মার্সিয়া আওকির বক্তব্য, পেপিতো পেলের সম্পত্তি ব্যবহার করে ধনী হতে চান। পেলের ইচ্ছাপত্র কার্যকর করার দায়িত্ব পেলেও পেপিতো এ বিষয়ে কোনো ভূমিকা রাখেননি। এমনকি পেলের সম্পত্তিতে ভাগ চেয়ে পেপিতো ‘দুঃসাহসের পরিচয়’ দিয়েছেন বলেও মনে করেন মার্সিয়া।

পেলের স্ত্রী মার্সিয়ার আইনজীবী লুইজ কিগনেলও পেপিতোর এই অনুরোধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তার যুক্তি, পেপিতোকে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়নি, ‘এই উইল দায়িত্ব পাওয়া ব্যক্তির প্রাথমিক ভূমিকা হলো, উত্তরাধিকারদের মধ্যে কোনো বিরোধ তৈরি হলে ইচ্ছাপত্রের পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু উত্তরাধিকারদের মধ্যে এ নিয়ে কোনো বিরোধ নেই।’

কিন্তু পেপিতোর বক্তব্য, ‘পেলের মোট সম্পত্তির ৫ শতাংশ ভাগ চাওয়ার এই দাবি মেনে নেওয়া উচিত; কারণ, তাঁর ‘সম্পত্তি নিয়ে প্রচুর জটিলতা আছে, অনেককেই এর ভাগ দিতে হবে।’ যদিও এমন যুক্তিকে খোড়া হিসেবে মন্তব্য করেছেন অনেকেই।

শেষ পর্যন্ত এই টানাহেঁচড়া কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বস্তু। পুরোটাই এখন নির্ভর করছে সাও পাওলোর আদালতের দেওয়া সিদ্ধান্তের ওপর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১১

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১২

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১৩

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৪

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৫

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৬

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৭

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৮

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৯

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705