বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩০ এপ্রিল ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও দেশের মাটিতে ফেরার আশার কথা জানিয়েছেন। তবে এবারও সেই প্রত্যাবর্তন বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ভারতের মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির গণমাধ্যম স্পোর্টস্টার-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের শেষ নাগাদ দেশে ফেরার ব্যাপারে আশাবাদী।

সাকিব বলেন, “আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।”

তিনি আরও বলেন, “প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ঘটতে পারে। আমি সত্যিই আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব, যদিও কিভাবে তা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নই।”

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আগের বোর্ডের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। তার ভাষায়, আগের বোর্ড তাকে দেশে ফেরানোর আগ্রহ দেখালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

“মুখে বলা আর বাস্তবায়নের মধ্যে বড় পার্থক্য আছে। এখনো শুনি সবাই আমাকে ফেরাতে চায়, কিন্তু বাস্তবে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি,” বলেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর হয়ে সাকিব সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।

৩৯ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার এর আগে একাধিকবার জানিয়েছেন, দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। তবে গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে তার দেশে ফেরা আর সম্ভব হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০