বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

এমএ মামুন, দেবহাটা : সাতক্ষীরার দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগে জব্দকৃত ৪৮ ক্যারেট আম বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে দেবহাটা ফুটবল মাঠে জব্দকৃত এসব আম গাড়ির চাকায় পিসে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সম্প্রতি উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকা থেকে কেমিক্যাল দিয়ে কৃত্রিমভাবে পাকানোর অভিযোগে ৪৮ ক্যারেট আম জব্দ করা হয়। আমগুলোতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়েছে কি না তা নিশ্চিত হতে সেগুলো উপজেলা গুদামে সংরক্ষণ করে পরীক্ষা করা হয়।

পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা পরীক্ষার মাধ্যমে আমগুলোতে কেমিক্যাল মিশ্রণের প্রমাণ পান।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে দেবহাটার অতিরিক্ত দায়িত্বে থাকা কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে আমগুলো বিনষ্ট করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান বলেন, জেলা প্রশাসন কর্তৃক আম ক্যালেন্ডার করা হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার উদ্দেশ্যে অপরিপক্ক আমে কেমিক্যাল মিশিয়ে জেলার বাইরে পাঠাচ্ছে। এ কারণে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস যৌথভাবে অভিযান অব্যাহত রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১০

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১১

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১২

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৩

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৪

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৫

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৭

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৮

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705