বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: আশাশুনির বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি ও হয়রানির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার বামনডাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মো: সালিম উদ্দিন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ২০১২ সালের শেষের দিকে বুধহাটা দারুল উলুম মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। সে সময় মাও. আমজাদ হোসেন নামের একজন শিক্ষক ছিলেন। আমি যোগদানের কিছুদিন পর তিনি চলে যাওয়ায় আমি মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করি। প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হলেও শিক্ষার্থী সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আমি যোগদানের পর থেকে রাতদিন কঠোর পরিশ্রম করে লেখাপড়ার মান উন্নয়নের চেষ্টা করি। সে সময় প্রতিষ্ঠানের কোন ভবনও ছিল না। একচালা টিনসেডের চাল ছিলো। আমি যোগদানের পর থেকে বিত্তশালী ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিয়ে দুইতলা মসজিদসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে।

পড়াশোনার মান বৃদ্ধি পাওয়ায় ৬-৭জন শিক্ষার্থী থেকে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা দাড়িয়েছে সাড়ে চারশ এবং শিক্ষক-কর্মচারী রয়েছে বর্তমানে ২৯ জন। এতে অভিভাবক এবং এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট। পাশাপাশি দারুন পরিবেশ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরাও খুশি মনে পড়াশোনা করে আসছিল। এ কারণে প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ কওমি প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল আমাদের প্রতিষ্ঠানের সুনাম এবং আমার সুখ্যাতিতে ক্ষুদ্ধ হয়ে ষড়যন্ত্র শুরু করে। তবে কোনভাবে আমাকে এবং আমাদের প্রতিষ্ঠানকে দমাতে পারেনি। একপর্যায়ে কিছু ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে জমিদাতা মো: তমেজউদ্দিন গাজী সাম্প্রতিক সময়ে আমার উপর মানসিকভাবে চাপ প্রয়োগ করে আসছিল। সর্বশেষ চলতি বছরের ২২ এপ্রিল জমিদাতা তমেজউদ্দিন গাজী আমাকে ফোন দিয়ে মাদ্রাসায় না যাওয়ার জন্য বলেন। এ কারণে আমি মাদ্রাসায় যায়নি।

তিনি বলেন, জমিদাতার নির্দেশে মাদ্রাসায় যাওয়া বন্ধ করেছি। অথচ ২৯ এপ্রিল সাতক্ষীরার স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইনে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। যার কোন ভিত্তি নেই। মাদ্রাসার ফোন অফিসিয়াল হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু তাই বলে আমার ব্যক্তিগত নাম্বার আমি ব্যবহার করতে পারবো না, এটা কিভাবে হতে পারে? অফিসিয়াল কাজে মাদ্রাসার নাম্বার ব্যবহার করেছি। কওমি মাদ্রাসার নিয়ম মেনেই দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি পরিচালিত হয়ে এসেছে। আয় এবং ব্যয়ের হিসাব প্রতি মাসেই করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব প্রাপ্ত মাও. ইলিয়াস, ইয়াহিয়া আলম এবং রফিকুল ঢালী প্রতি মাসেই হিসাব নিতো এবং হিসাব খাতায় তাদের স্বাক্ষরও আছে। তাহলে হিসাবের গড়মিল কিভাবে হল বা আত্মসাত হল। প্রকৃতপক্ষে আমার সুনাম ও সুখ্যাতি নষ্ট করতে একটি কুচক্রী মহলের ইন্ধনেই এধরনের মিথ্যাচার করা হয়েছে। এতে আমার মানহানি হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হবে। ওই মহলটি প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য গভীর চক্রান্তে নেমেছে।

তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর সাথে সাথে সকলকে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০