ডেস্ক রিপোর্ট: চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর। সফরকালে তিনি লন্ডনে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন।
চিকিৎসা শেষে আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
মন্তব্য করুন