বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সরেজমিনে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামে গিয়ে দেখা যায়, সাংবাদিক ফজলুল হকের বসতবাড়ির চারপাশে পানি জমে রয়েছে। বসতঘর ও রান্নাঘরের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পানির চাপে বাড়ির কাঠামোগত ক্ষতি হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, সামান্য বৃষ্টিতেই বাড়ির আঙিনা থেকে শুরু করে আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়, ফলে স্বাভাবিক বসবাস প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আগে বাড়ির পাশ দিয়ে একটি পানি নিষ্কাশনের পথ ছিল, যার মাধ্যমে বৃষ্টির পানি সহজেই বের হয়ে যেত। কিন্তু সম্প্রতি সেই পথটি বন্ধ করে দেওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, মৃত এরশাদ আলীর ছেলে আবু আহমেদ (গাঙ্গুলী) ও আবু মুসা এবং তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে পানি চলাচলের পথটি বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে হুমকি দেওয়া হয়।

ফজলুল হক জানান, তিনি সুষ্ঠুভাবে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন এবং আগে কখনো এমন সমস্যার সম্মুখীন হননি। বর্তমানে সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ছে, ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম, ফাতেমা খাতুন ও সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় শুধু একটি বাড়ি নয়, আশপাশের আরও কয়েকটি পরিবার জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছেন। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ সমস্যার স্থায়ী সমাধানে তাদের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এ অবস্থায় দ্রুত সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!