বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩০ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

ডেস্ক রিপোর্ট: প্রাইসবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০০০১০৩৫ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০০৪৭৭৪৮ নম্বর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগ ঢাকার পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়। এবার ৮৪টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ৮৬৪টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে।
প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর
ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ

বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৮৪টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ়, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক ,ঘখ,ঘগ,ঘঘ,ঘঙ এবং ঘচ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।
প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর
সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তৃতীয় পুরস্কার ১ লাখ টাক‌ার করে দু‌টি। সেই নম্বরগু‌লো হলো-০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪।

প্রাইজবন্ডে প্রথম পুরস্কার বিজয়ীকে ৬ লাখ টাকা দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেওয়া হয় ১০ হাজার টাকা করে। প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত। আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১০

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১১

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১২

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৩

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৪

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৫

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৬

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

১৭

সংসদের কেনাকাটায় অনিয়মের প্রমাণ মেলেনি, জানাল তদন্ত কমিটি

১৮

সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

বিসিবিতে আমার কোনো লোক নেই: তামিম

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705