বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ‘ব্যর্থতা’র পর হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে একটি ‘নতুন অধ্যায়ের’ সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “অঞ্চলে বিশ্বের বৃহত্তম সামরিক চাপ ও আগ্রাসনের দুই মাস পর, এবং যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতার পর আজ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে।”

জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ বক্তব্য প্রকাশ করে। দিবসটি ১৬২২ সালে পর্তুগিজ বাহিনীকে হরমুজ প্রণালি থেকে বিতাড়নের স্মরণে পালন করা হয়।

বিবৃতিতে খামেনি স্পষ্টভাবে জানান, ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে এবং যেকোনো মূল্যে তা রক্ষা করবে।

তিনি বলেন, “ইরানের জনগণ তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় মূলধন হিসেবে দেখে। তারা যেভাবে পানি, ভূমি ও আকাশসীমা রক্ষা করে, একইভাবে এসব সক্ষমতাও সুরক্ষিত রাখবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো দুর্বল করার নীতির পরিপ্রেক্ষিতে এ বক্তব্যকে সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই দায়ী করেন। তার ভাষায়, “পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি ও তাদের ঘাঁটিগুলোই আঞ্চলিক নিরাপত্তাহীনতার প্রধান কারণ।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র-নির্ভর ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে সক্ষম নয়। ফলে অঞ্চলে তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও ভিত্তিহীন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১০

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১১

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১২

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৩

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৪

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৫

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৬

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৭

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১৮

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৯

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

২০
error: Content is protected !!