বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিবিতে আমার কোনো লোক নেই: তামিম

ডেস্ক রিপোর্ট: বিসিবিতে নিজের কোনো ‘লোক’ নেই বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর জোর দিয়ে তিনি বলেন, বোর্ডে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব বা পক্ষপাতের কোনো সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তামিম। মূলত স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি তুলে ধরতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সেখানে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার একটা বড় সুবিধা হলো, আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, অর্গানাইজার থেকে বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি।

এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের সুবিধা দেওয়া হবে না। কেবল বিসিবিই একমাত্র সুবিধা পাবে।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পেয়েছি ১৫/২০ দিন হয়েছে। এই ১৫/২০ দিনে যা যা করা সম্ভব, পার্সোনালি বা অফিসিয়ালি, সবার সঙ্গে কথা বলে আমরা সেগুলো করছি।’

এদিকে, বোর্ডের আর্থিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তামিম। সাম্প্রতিক সময়ে আয় কিছুটা কমেছে স্বীকার করে তিনি জানান, ভবিষ্যতে রাজস্ব বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে মিরপুর স্টেডিয়ামের সংস্কার নিয়ে কাজ এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!