বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করে শিক্ষক সমাজ তাঁকে এ বিদায়ী সংবর্ধনা জানান।

‎​রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এবং ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন।

‎​সংবর্ধনা সভায় বক্তারা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে মোঃ আবুল কালাম আজাদ অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ আচরণ উপজেলার শিক্ষক সমাজের কাছে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য ও সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করেন।

‎​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, সহকারী শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদকে শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!