বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেকে এডিস মশা থেকে রক্ষা করা। এডিস মশার প্রজনন রোধে জমে থাকা পানি পরিষ্কার করাসহ সপ্তাহে অন্তত ১ দিন বাড়ি ও আশপাশ ভালো করে পরিষ্কার করতে হবে। খোলা পাত্র ঢেকে রাখতে হবে। যেমন ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র বা বালতিতে যেন পানি জমে না থাকে। স্কুল, কলেজ, বা আশপাশের হাটবাজারে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান ব্যবহার করতে হবে। মশার কামড় থেকে সুরক্ষায় মশারি ব্যবহার করতে হবে। শরীর ঢেকে থাকে এমন পোশাক বা লম্বা হাতা শার্ট ও লম্বা প্যান্ট পরতে হবে। ত্বকে মশা নিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে। জ্বর, গায়ে ব্যথা বা র‍্যাশ হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. মোঃ আবদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল ও সিএম নাজমুল ইসলাম।

আলোচনা শেষে সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১০

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১১

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৩

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৪

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৫

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৬

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৭

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৮

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১৯

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

২০
error: Content is protected !!