বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি বাজার ও মরিচ্চাপ ব্রীজ সংলগ্ন এলাকায় নদী ভাঙনের ভয়াবহতা পরিদর্শন করেছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন ও এক সপ্তাহের মধ্যে বাঁধ রক্ষার কাজ শুরুর আশ্বাস দেন।

এ সময় পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক, এসডিই রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, বাজার কমিটির সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টু, জামায়াত নেতা মাও. রুহুল কুদ্দুস, বাজার কমিটির কোষাধ্যক্ষ আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাসকিয়া সাংবাদিকদের জানান, নদীর গভীরতা কম থাকায় স্রোতের টানে বাজার সংলগ্ন এলাকায় ভাঙন প্রকট আকার ধারণ করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হবে। এছাড়া উপস্থিত মানুষের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা হিসেবে সিসি ব্লক কাজের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।

প্রসঙ্গত, মরিচ্চাপ নদী খননের পর আশাশুনি সদর বাজার ও মরিচ্চাপ নদীর উপর নির্মিত মরিচ্চাপ ব্রীজ এলাকা ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। এতে বাজারের দোকানপাট, সরকারি বেসরকারি অফিস, বসতবাড়ি যে কোন মুহূর্তে মরিচ্চাপ নদীতে বিলীন হতে পারে। ইতোমধ্যে, ব্রীজ সংলগ্ন একটি পাকা বসতবাড়ি নদী গর্ভে চলে গেছে।

উপস্থিত ব্যক্তিবর্গ জানান, ব্রীজ ও ব্রীজের উত্তর পার্শ্বে চাপড়া-মাদ্রা গ্রামের ভাঙনও প্রকট আকার ধারণ করেছে। মাদ্রা গ্রামের সামনে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে ওই গ্রামের বাড়ি ঘর নদী গর্ভে চলে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০