বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

ডেস্ক রিপোর্ট: টানা কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরম অনেকটাই কমে স্বস্তি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে তাপমাত্রা নেমে এসেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়-এর আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন সারা দেশেই আগামীকাল ভোরের মধ্যে আঘাত হানবে কালবৈশাখী ঝড়।

জেনে নিন কখন কোন বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়:

পাঠকদের সুবিধায় তার পোসইট হুবহু তুলে ধরা হলো—-

আজ বৃহস্পতিবার (৩০ শে এপ্রিল, ২০২৬) দুপুর ২ টার সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। সন্ধ্যার পূর্বে দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে এবং সন্ধ্যার পরে উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: রাত ৮ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে ২ বার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে চট্রগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। এর পরে রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: সন্ধ্যার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ৮ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। আজ রাতেও ঢাকা শহরের উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: বিকেল ৫ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বিকেল ৬ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ৮ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে দিয়ে হালকা বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে রাত ৮ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।

ভারতের ত্রিপুরা রাজ্য: সন্ধ্যার পূর্বে দক্ষিণ ত্রিপুরার কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। আজ রাত ১২ টার পর থেকে শুক্রবার সকাল ৬ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

উল্লেখ্য, দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ও বজ্রপাত আগামী ৪ঠা মে পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আগামী ৫ ই মে থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!