বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুলাই ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

উপকূলীয় প্রতিনিধি: ‘আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিত কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও ‌‘মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালী মুন্ডাপাড়ায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রীন কোয়ালিশন, দাঁতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠন, সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম, সিরিও এবং শরুব ইয়ুথ টিম এর যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বেগম-এর সভাপতিত্বে এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন কোয়ালিশনের সদস্য নিমাই মণ্ডল, ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য মহব্বত আলী, আদিবাসী প্রতিনিধি অনিকা রানী মুন্ডা প্রমুখ।

সংলাপে মোস্তফা জাহিদ হোসেন বলেন, বাঘ সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার বিষয় নয়; এটি সুন্দরবনের জীববৈচিত্র্য, পরিবেশ এবং উপকূলীয় মানুষের জীবন-জীবিকার নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাঘ সংরক্ষণের দীর্ঘমেয়াদি সফলতা সম্ভব নয়।

ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য মহব্বত আলী বলেন, সুন্দরবনের বাঘ আমাদের জাতীয় গর্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম ভিত্তি। তাই বাঘ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আদিবাসী প্রতিনিধি অনিকা রানী মুন্ডা বলেন, আমরা সুন্দরবনের পাশেই বসবাস করি এবং বাঘের সঙ্গে সহাবস্থানের দীর্ঘ অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা বাঘকে ভয় নয়, সম্মানের চোখে দেখি। বাঘ টিকে থাকলে সুন্দরবন টিকে থাকবে, আর সুন্দরবন টিকে থাকলে আমাদের জীবন-জীবিকাও সুরক্ষিত থাকবে। তাই বন ব্যবস্থাপনা ও বাঘ সংরক্ষণ কার্যক্রমে আদিবাসী ও বননির্ভর জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

যুব সংগঠক শামীম হোসেন বলেন, উপকূল রক্ষায় সুন্দরবনের কোনো বিকল্প নেই, আর সুন্দরবনের প্রাণ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। প্রকৃত বনজীবী, জেলে ও বাওয়ালীরা কখনো বাঘের ক্ষতি করে না; বরং অসাধু শিকারি ও পাচারকারী চক্রই বাঘের জন্য সবচেয়ে বড় হুমকি। তাই বাঘ শিকার ও পাচার রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সংরক্ষণ কার্যক্রমে আরও সম্পৃক্ত করতে হবে।

সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, আবাসস্থল সংকোচন এবং মানুষ–বন্যপ্রাণীর সংঘাত সুন্দরবনে বাঘের অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বকে সংরক্ষণ উদ্যোগের মূলধারায় নিয়ে আসতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

২

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

৩

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

৪

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

৫

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৬

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৭

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৮

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৯

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১০

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১১

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১৪

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১৫

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৬

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৭

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৮

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

২০