বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুলাই ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ জুলাই) দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে এবং দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মাধ্যমেই আগামীতে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট মুহা. মুনিরুদ্দীন ও দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেবহাটা কলেজের সহযোগী অধ্যাপক মো. আকবর আলী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, সহকারী অধ্যাপক মির্জা মুহসিন আলী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতাই মুখ্য’। ফাইনালে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফরিনা আলম পাপড়ি।

উপজেলার মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!