
ডেস্ক রিপোর্ট: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকালে শহরের কেন্দীয় বাসটার্মিনালে পুলিশের ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে ঘরেফেরা/ঘরমুখো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এই রোড শো অনুষ্ঠিত হয়।
রোড শো চলাকালে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) উসমান সরওয়ার আলম।
আরও উপস্থিত ছিলেন, বিআরটিএ’র সাতক্ষীরার সার্কেলের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন।
রোড শোটি বাস টার্মিনালের চালক/শ্রমিক ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
মন্তব্য করুন