বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুলাই ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান ঋষিপাড়ার নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) ও সাতক্ষীরা এসডি হসপিটালের যৌথ উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এই মানবিক কর্মসূচির মিডিয়া পার্টনার দৈনিক খবরের কাগজ।

ক্যাম্পে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেন সাতক্ষীরা এসডি হাসপাতালের মে‌ডি‌সিন অফিসার ডা. সুব্রত বিষ্ণু।

​ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট মুজাহিদুল ইসলাম, আশার আলো কি‌শোরী টি‌মের সভাপ‌তি শিখা দাস, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য মাসুদ হাসান, লিমন দাস, মা‌হি প্রমুখ।

চিকিৎসাসেবা পেয়ে ঋষিপাড়ার বাসিন্দা দিপালী দাসী বলেন, ঋষিপাড়ার অধিকাংশ মানুষ গরীব। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারে না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখায় না। এই উদ্যোগ আমাদের অনেক উপকারে আসবে।

বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান বলেন, নানা সংকটে ঋষিপাড়ার মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সাথে জলবায়ু পরিবর্তনজনিত অতি তাপপ্রবাহ ও জলাবদ্ধতা বস্তিবাসী মানুষের জীবন এবং জীবিকাকে ভীষণভাবে প্রভাবিত করছে। তাপপ্রবাহের কারণে তারা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন।জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই স্বাস্থ্য ক্যাম্প সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

১০

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

১১

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১২

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১৩

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১৪

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৫

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১৬

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১৭

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১৮

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৯

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

২০
error: Content is protected !!