
এমএ মামুন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি জব্দ পূর্বক আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত| এসময় অপদ্রব্য পুশকৃত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মৎস্য ব্যবসায়ী সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ জুলাই) দুপুরে দেবহাটা উপজেলা মৎস্য অফিসের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম|
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, এফআইকিউসি (খুলনা)-এর ইন্সপেক্টর আলমগীর হোসেন, দেবহাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস প্রমুখ।
এসময় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়|
জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম জানান, রপ্তানিযোগ্য চিংড়ির মান বজায় রাখা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|

মন্তব্য করুন