বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার রইচপুরের রাজ্জাকের মোড় থেকে নকল চাবি ব্যবহার করে ভ্যান চুরির সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—যশোর স্টেশন এলাকার জনাব আলীর ছেলে সোহাগ হোসেন তুহিন (২৫) এবং চুকনগর গ্রামের আজিজ সরদারের ছেলে রাসেল সরদার (২৮)।

ভুক্তভোগী ভ্যানচালক আজগার আলী (২৮) জানান, তিনি তার ভ্যানটি রাস্তার পাশে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে এসে দেখেন এক ব্যক্তি তার ভ্যান নিয়ে চলে যাচ্ছে এবং আরেকজন পেছনে বসে আছে।

তিনি আরো জানান, নিজের পকেটে ভ্যানের চাবি থাকা সত্ত্বেও তিনি দেখেন ভ্যানে অন্য একটি চাবি লাগানো। তাৎক্ষণিক দৌড়ে গিয়ে ভ্যানের পেছন ধরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে।

পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে একটি নকল চাবি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ হোসেন তুহিন দাবি করেন, তাকে এক হাজার টাকার বিনিময়ে ভ্যানটি চালিয়ে নিয়ে যেতে বলা হয়েছিল। তাকে জানানো হয়েছিল, ভ্যানটি তার খালাতো ভাইয়ের। আটক রাসেল সরদারের সঙ্গে তার পূর্ব পরিচয় নেই বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর স্থানীয়রা ইটাগাছা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ তাদের দুজনকে হেফাজতে নেয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১০

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১২

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৩

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৪

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৫

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৭

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৮

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৯

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!