বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ এপ্রিল ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিম দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে দেশের ক্রিকেট উপকৃত হবে : সাকিব

স্পোর্টস ডেস্ক: আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে গঠন করা হয়েছে এডহক কমিটি। যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ককে বিসিবির দায়িত্বে দেখে খুশি সাকিব আল হাসান।

বর্তমান কমিটি তিন মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করবে। গুঞ্জন আছে, দায়িত্ব ছেড়ে দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবেন তামিম। সেখানেও তিনি সভাপতি হওয়ার জন্য লড়বেন। সাকিব মনে করন, তামিম যদি নির্বাচিত হয়ে বোর্ডে আসে এবং লম্বা মেয়াদে দায়িত্ব নেয় তাহলে সেটা দেশের ক্রিকেটের জন্যই উপকারী হবে।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি বলতে চাই সে (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেনি। সে নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে এবং আশা করি সে যদি সভাপতি হয়, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।’

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে।’

‘বাংলাদেশের এখনকার দলটা ভালো আছে। আপনি জানেন আগে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর নির্ভর করতো কিন্তু এখন পুরোটা দল কেন্দ্রিক। আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!