বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জায়েদ খানের দাবি, সায়ন্তিকাকে নিয়ে ছড়ানো খবর ভুয়া

বিনোদন ডেস্ক: শাকিব খানের ‘নাকাব’ সিনেমার নায়িকা কলকাতার সায়ন্তিকার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন জায়েদ খান! মঙ্গলবার (০৮ আগস্ট) হঠাৎ এমন খবর ছড়িয়েছে।

জানা যায়, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল।
কয়েকটি ওয়েব পোর্টালও খবরটি প্রকাশ করে। সেখানে এমন খবর আছে, সিনেমাটির বিষয়ে সায়ন্তিকার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু তার ঢাকায় আসার অনুমোদনের অপেক্ষামাত্র।

এ ব্যাপারে জায়েদ খানের ভাষ্য, এটি ভুয়া খবর। আলোচনায় আসার জন্য এসব। আমাকে কয়েকজন এই নিউজের লিংক পাঠিয়েছেন, দেখে আমি হাসলাম। আমি এই খবর দেখে তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন, ‘আমি এসব কোথাও বলিনি। ’

‘আমি তাকে বলেছি, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না যেন। এর আগে অন্য একটি সিনেমার জন্য শ্রাবন্তীকে নিয়ে একটা নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ শ্রাবন্তীকে বুঝিয়েছিল, আমি নাকি তার নাম ভাঙিয়ে নিউজ করেছি। সে সময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না। ’ যোগ করেন জায়েদ খান।

এ ধরনের খবরে অনেকটা অবাক জায়েদ খান। তিনি বলেন, কিছু মানুষ আছে, কোনো নিউজ না থাকলে, খবরে থাকতে, আলোচনায় থাকতে, খবর বানিয়ে ফেলেন। দেখেন না, অনন্য মামুন আমির খানের ভাইকে সিনেমাতে চুক্তি না করেই খবর ছড়িয়েছিল। এসব খুবই হাস্যকর ব্যাপার।

তবে অনেক আগে ওই পরিচালকের সঙ্গে একটি সিনেমা নিয়ে কথা হয়েছিল বলে জানান জায়েদ খান। তিনি বলেন, একটা সিনেমা নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছিল তার সঙ্গে। কিন্তু কোনো চুক্তি বা চূড়ান্ত কোনো কিছুই হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705