বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ভাষা আন্দোলনের প্রায় ৭২ বছর অতিক্রান্ত হলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নির্মাণ করা হয়নি শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৯১টি সরকারি প্রাথমিক, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি কলেজ ও ৩৬টি মাদ্রাসা আছে। এ ছাড়া ২০টি কিন্ডারগার্টেন ও এনজিও পরিচালিত ২টি বিদ্যালয় রয়েছে।

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় হাতে গোনা ১৫ থেকে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না বানিয়ে শুধু আলোচনা সভা বা মিলাদ মাহফিল করে দিবসটি পালন করা হয়। আবার কিছু প্রতিষ্ঠানে তা-ও করা হয় না।

উপজেলার ধূমঘাট নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে কোনো শহীদ মিনার নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, অর্থের অভাবে প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার তৈরি করতে পারিনি। তাই একুশে ফেব্রুয়ারি এলে স্কুলের মাঠে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৩৯নং হাটছালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবোতোষ মন্ডল বলেন, শহীদ মিনার নেই। তাই একুশে ফেব্রুয়ারির আগের দিন বিদ্যালয়ের মাঠে কলাগাছের বা কাঠ দিয়ে শহীদ মিনার বানানো হয়।

হাটছালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মৌলি জান্নাতুল ফেরদাউস ও পঞ্চম শ্রেণীর ছাত্র সার্থক মন্ডল বলে, একুশে ফেব্রুয়ারির দিন স্কুলে স্যারেরা কলাগাছ দিয়ে শহীদ মিনার বানায়। আমরা সকালে সেখানে ফুল দেই। তাদের দাবি, সরকারি উদ্যোগে তাদের স্কুলে যেন শহীদ মিনার নির্মাণ করা হয়।

১৫৭নং ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী, শাহজাহান আলী, তৃষ্ণা মন্ডল, ইয়াসিন হোসেন ও স্মৃতি সাহা জানায়, তাদের স্কুলের শহীদ মিনার নেই। শহীদ মিনার না থাকায় তারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারে না। তাদের দাবি সরকারি উদ্যোগে তাদের স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হোক। একই কথা জানিয়েছে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী, কেয়া মন্ডল, ফারহানা খাতুন ও সুনিতা রানীর।

একইভাবে দরগাপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী জাবির হোসেন জানায়, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৫০ জন শিক্ষার্থী ও ২২ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী রয়েছে। মাদ্রাসা আঙিনায় শহীদ মিনার না থাকায় তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না। তাদের দাবি, সরকার যাতে তাদের মাদ্রাসাটিতে শহীদ মিনার নির্মাণ করে দেয়। একই কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিকাইল, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ কাইয়ুম ও ফাজিলের মোঃ আব্দুল্লাহ আল মামুন।

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি বলেন, শ্যামনগর উপজেলায় ১৫ থেকে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। তাই ভবিষ্যৎ প্রজন্ম ভাষা শহীদের ইতিহাস, তাৎপর্য ও সম্মান জানাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ দরকার।

একইভাবে দাবি করেন জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছত্তার। তিনি বলেন, স্কুল আঙিনায় শহীদ মিনার না থাকায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরে যেতে হয়। যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনেকটাই কষ্টের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারাত ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, স্থানীয়ভাবে অর্থব্যয় করে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব না। সরকারি উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করা প্রয়োজন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো উচিৎ। এ দিবস কি ও তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা করার জন্য অফিস থেকে চিঠি দেওয়া হয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

১০

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১১

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১২

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১৩

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৪

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১৫

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১৬

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১৭

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৮

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১৯

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

২০
error: Content is protected !!