বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুলাই ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

বিনোদন ডেস্ক: ভারতের বলিউড আর ক্রিকেটের মেলবন্ধন নতুন কিছু নয়। মনসুর আলি খান পাতৌদি ও শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি-অনুশকা শর্মার এই রসায়ন বারবার খবরের শিরোনামে এসেছে।
এবার সেই আলোচনায় যুক্ত হলো বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা যশস্বী জয়সওয়াল।

সম্প্রতি সামাজিকমাধ্যমে ঘুরে বেড়ানো একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে এই নতুন গুঞ্জন।
ভিডিওটির সূত্রপাত মুম্বাইয়ের বান্দ্রার একটি অভিজাত রেস্তোরাঁ থেকে। সেখানে ম্রুণাল ও যশস্বীকে একসঙ্গে দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছেন তরুণ ওপেনার যশস্বী, আর অভিনেত্রী তখন রেস্তোরাঁর ভেতরেই অবস্থান করছিলেন।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে আলোচনা শুরু হতে সময় নেয়নি।
দু’জনের মধ্যে কি তবে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে? এমন প্রশ্নে সরগরম সামাজিকমাধ্যম। তবে নেটিজেনদের একাংশ আবার ভিন্ন মত প্রকাশ করেছেন। তাদের দাবি, একই স্থানে দু’জনকে দেখা যাওয়া মানেই যে প্রেম, এমনটা নাও হতে পারে। হয়তো কোন ব্র্যান্ডের প্রচার বা বিজ্ঞাপনের শুটিং পর্বেই একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

এখানেই শেষ নয়, দুই তারকার বয়সের পার্থক্য নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। বর্তমানে ম্রুণালের বয়স ৩৩ এবং যশস্বীর ২৪। তাদের এই ৯ বছরের বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনদের এক দল। যদিও সম্পর্কের এই নতুন হাওয়া নিয়ে ম্রুণাল বা যশস্বী- কাউকেই এখনও মুখ খুলতে দেখা যায়নি।

উল্লেখ্য, নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন যশস্বী। অন্যদিকে, সাবলীল অভিনয় দিয়ে বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি- সর্বত্র নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ম্রুণাল ঠাকুর।

এর আগে ২০২৫ সালের শুরুর দিকে দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গেও ম্রুণালের সম্পর্কের গুজব ছড়িয়েছিল। পরবর্তীতে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী ও তার ঘনিষ্ঠজনরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৩

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৪

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৬

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

৭

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

৮

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

৯

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১০

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১২

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৩

The Climate Watch to deploy eight journalists at COP31

১৪

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৫

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৬

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

১৭

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

১৮

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

১৯

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

২০