
ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে সদর উপজেলার বৈকারী ইউনিয়নে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রীর ৫০টি প্যাকেট বিতরণ করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন