বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুলাই ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে অতীত মানেই শিক্ষা, অনুশোচনা নয়। জীবনে নেওয়া কোনো সিদ্ধান্তই তিনি বদলে দিতে চান না।
তার বিশ্বাস, ভুল-শুদ্ধ মিলিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি, তাই অতীত নিয়ে আফসোস না করে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল জাফনা কিংসের হয়ে খেলছেন সাকিব।
টুর্নামেন্ট চলাকালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনে এমন কোনো সিদ্ধান্ত নেই, যা এখন ফিরে গিয়ে বদলে দিতে চান।

সাকিব বলেন, ‘মানুষ ভুল করেই শেখে।
তাই অতীতে করা ভুলগুলো মুছে ফেলতে চাইলে সেই শিক্ষাও পাওয়া হতো না। ভালো-মন্দ সব অভিজ্ঞতাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে, আর সেটি নিয়েই আমি সন্তুষ্ট।
’

ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা আছে কি না এমন প্রশ্নও করা হয় সাক্ষাৎকারে।

জবাবে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অতীত বদলানোর চেয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকানোই বেশি গুরুত্বপূর্ণ। কোন সিদ্ধান্ত নিলে কী হতো, তা নিয়ে এখন আর ভাবতে চাই না।’

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর রাজনৈতিক পরিচয়ের কারণে সমালোচনার মুখে পড়েন সাকিব। দেশে না থেকেও কেন তাকে সমালোচনার শিকার হতে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন, ‘এ বিষয়ে উত্তর দেওয়ার দায়িত্ব বর্তমান সিদ্ধান্ত গ্রহণকারীদের। এর সঠিক ব্যাখ্যা তাদের কাছ থেকেই আসা উচিত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

২

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

৩

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৪

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৫

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৬

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৭

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৮

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৯

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

১০

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১১

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১২

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১৩

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৪

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৫

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৬

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৭

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৮

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৯

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

২০