বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুলাই ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

বিনোদন ডেস্ক: দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক অভিনেতার সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে, তার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতেই সমস্যায় পড়েন তিনি।

এই অভিনেত্রী বলেন, ‘আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে সমস্যা হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না।
আমাদের বন্ধুত্বটা এতটাই।’

জানা যায়, সেই অভিনেতা হলেন টালিউডের জনপ্রিয় তারকা আবীর চট্টোপাধ্যায়। এই অভিনেতাকে নিয়ে জয়া আহসান বলেন, ‘আবীর আমার প্রিয় বন্ধু। আমার পছন্দের সহশিল্পী। ওর সঙ্গে অভিনয় করতে ভীষণ কমফোর্টেবল। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া।’

‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবীর। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনি বাস্তব জীবনেও তাদের বন্ধুত্ব বেশ দৃঢ়।

সাক্ষাৎকারে আবীরের ব্যক্তিত্বেরও প্রশংসা করে জয়া বলেন, ‘আবীর একজন নির্ঝঞ্ঝাট ও ভদ্র মানুষ, যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবন সুন্দরভাবে সামলে চলেন। সেই বন্ধুত্বই এত গভীর হয়েছে যে, রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় চরিত্রের আবেগে ঢুকতে কখনো কখনো বেগ পেতে হয়।’

এদিকে একই আড্ডায় প্রেমের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন জয়া আহসান। তার কথায়, ‘পরকীয়া-আপনকীয়া এগুলো আমি বুঝি না। প্রেম আমার কাছে প্রেম, যদি সেটায় প্রেম থাকে, ভালোবাসা থাকে।’

অন্যদিকে ২০২৩ সালে কলকাতায় মুক্তি পায় কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’। সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পায়। তিন বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিণী’। এতে ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরো অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্যসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১০

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১১

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১২

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৩

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৫

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৬

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

১৭

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, গ্যাস সংকটে সহায়তার প্রত্যাশা

১৯

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

২০
error: Content is protected !!