বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর উদ্যোগে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৬ উপলক্ষে সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য প্রদান বিষয়ক প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সার্ভে এওয়ারনেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর পরিচালক (পরিসংখ্যান) প্রফেসর মোঃ গোলাম ফিরোজ।

জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকল্পনা, নীতি প্রণয়নন ও উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ভুল ও হালনাগাদ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় জরিপে তথ্য সংগ্রহের পদ্ধতি, অনলাইন তথ্য হালনাগাদ, তথ্যের যথার্থতা নিশ্চিতকরণ এবং সময়মতো তথ্য এন্ট্রি দেওয়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১০

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১১

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৩

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৪

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৫

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৬

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৭

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

১৮

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

১৯

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০
error: Content is protected !!