
ডেস্ক রিপোর্ট: ৮ম এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কাওসার আজিজের মাধ্যমে নিয়োগপ্রত্যাশী প্রার্থীরা এই স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে প্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা প্রতিষ্ঠান প্রধানের পদ পূরণ হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নওশাদ আলম, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক পাল শুভাশিষ ও কমলেশ চন্দ্র মণ্ডল প্রমুখ।
মন্তব্য করুন