বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুলাই ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহীদ জায়েদা নগরে কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় শহীদ জায়েদার স্বামী ভূমিহীন নেতা আব্দুল হামিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাসার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ জায়েদার সন্তান আরমান এরশাদ আলম, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, নদী-বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী, ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।

স্মরণসভায় ভূমিহীন আন্দোলনে শহীদ জায়েদার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ১৯৯৮ সালে কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদে সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবিতে আন্দোলনরত ভূমিহীনদের উপর পুলিশ ও ভূমিদস্যু কর্তৃক নির্বিচারে ছোড়া গুলিতে শহীদ হন জায়েদা। এরপর থেকে সাতক্ষীরা উত্তাল হয়ে ওঠে। বাবুরাবাদের নাম দেয়া হয় শহীদ জায়েদা নগর।

সভায় ভূমিহীন আন্দোলনের অবিসংবাদিত নেতা প্রয়াত সাইফুল্লাহ লস্কর, অ্যাড. আব্দুর রহিম, আনিছুর রহিম, অ্যাড. ফিরোজ হোসেন, সেকেন্দার আলী পাড়সহ ১০ জনের আত্মত্যাগের কথাও স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বক্তারা বলেন, এখনও ভূমিদস্যুদের হাতে ৮ হাজার বিঘা খাস জমি রয়েছে। অথচ ৫ শতাধিক ভূমিহীন পরিবার এখনও জমি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা এসময় প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন এবং তাঁদের অধিকার রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১০

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১১

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১২

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১৩

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৪

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৫

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৬

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৭

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৮

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৯

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২০
error: Content is protected !!