বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুলাই ২০২৬, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসনের আশায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে এক ডলারেরও বেশি কমেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) লেনদেনের শুরুতেই বড় ধরনের এই পতন দেখা যায়। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৬ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৭৬ শতাংশ কমে ৮১ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের সেশনেও উভয় ক্যাটাগরির তেলের দাম প্রায় ৮ শতাংশ কমেছিল। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের ওপর তাদের বিমান হামলা স্থগিত করার পরেই বাজারে দাম কমতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান, ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে এবং সমাধানের সুযোগ রয়েছে।

আইজির বাজার বিশ্লেষক টনি সিকামোর জানান, সামরিক উত্তেজনা কমার ইঙ্গিতে বাজারে স্বস্তি ফিরে এসেছে। লোহিত সাগরে সৌদি অবকাঠামোতে সম্ভাব্য আক্রমণের ঝুঁকি সাময়িকভাবে কমেছে। তবে সার্বিক পরিস্থিতি এখনও বেশ পরিবর্তনশীল।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুত গত সপ্তাহে আরও কমতে পারে। দীর্ঘদিনের যুদ্ধে এশিয়ার বাজারে তেলের সার্বিক চাহিদা হ্রাস পাওয়াকেও দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা

১

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

২

শ্যামনগরে এগ্রোইকোলজি ও স্থানীয় নেতৃত্বভিত্তিক উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ

৩

মহাকাশে গেলেন প্রথম পাকিস্তানি, কেন এই দেশকে বেছে নিল চীন

৪

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

৫

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে গোপন তথ্য

৬

আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

৭

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

৮

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

৯

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

১০

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১২

দাম বাড়ল সয়াবিন তেলের

১৩

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

১৪

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

১৫

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

১৬

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

১৭

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

১৮

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

১৯

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

২০
error: Content is protected !!