বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট: দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, ওই দিন থেকে নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে—এমন কার্যকারিতাও প্রদর্শন করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহনে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক হবে।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি মানদণ্ড (স্পেসিফিকেশন) সংস্থাটির স্থানীয় কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, তা দেখাতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং বিধান বাস্তবায়নে সহযোগিতা করতে পরিবহন মালিক ও তাদের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১০

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১২

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৩

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৪

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৫

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৬

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

১৭

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

২০
error: Content is protected !!