বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুলাই ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: মেডেন ওভার নেওয়া কিংবা উইকেট পাওয়া টেস্ট ক্রিকেটে নতুন কিছু নয়, তবে টানা ৫টি ওভারে কোনো রান না দিয়ে প্রতি ওভারেই উইকেট তুলে নেওয়ার নজির ছিল না ক্রিকেটের ইতিহাসে। এবার এমনই এক বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজের করা টানা পাঁচ ওভার মেডেনসহ প্রত্যেক ওভারেই উইকেট নিয়েছেন তিনি।

তারোবাতে ওয়েস্ট ইন্ডিজের করা ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের সূচনাটা বেশ ভালোই ছিল। কিন্তু গ্রিভসের বিধ্বংসী বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত নাস্তানাবুদ হতে হয় পাক ব্যাটারদের।

অথচ ইনিংসের শুরুতে নিজের প্রথম ৬ ওভারে কিছুটা খরুচেই ছিলেন এই মিডিয়াম পেসার। তবে সপ্তম ওভারে বল করতে এসেই ঘুরিয়ে দেন ম্যাচের পাশা; বোল্ড করে সাজঘরে ফেরান সেঞ্চুরিয়ান শান মাসুদকে। এরপর ইনিংসের ৬৬তম ওভারে নিজের পরের ওভার করতে এসে তুলে নেন আমির জামালের উইকেট।

উইকেটের এই ধারা থামেনি এখানেই। এরপর নিজের টানা ৬৮তম, ৭০তম এবং ৭২তম ওভারে বল করতে এসে প্রতি ওভারেই একটি করে উইকেট নেন তিনি। একে একে সাজঘরের পথ ধরান আলি উসমান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাসকে। গ্রিভসের টানা এই ৫টি উইকেট-মেডেন ওভারের তাণ্ডবে ধসে পড়ে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ১১ ওভারে ৬টি মেডেনসহ মাত্র ২৭ রান খরচায় ৫টি উইকেট পকেটে পুরেন এই ডানহাতি পেসার।

গ্রিভসের এমন আগুনে বোলিংয়ে পাকিস্তান অলআউট হয়ে যায় ২৮২ রানে। ফলে প্রথম ইনিংস শেষে ২৯ রানের লিড পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

তবে খুব একটা স্বস্তিতে নেই ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১২৬ রান তুলতেই হারিয়ে বসেছে ৭টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হাতে এখন ৩ উইকেট বাকি থাকলেও পাকিস্তান থেকে তারা এগিয়ে রয়েছে ১৫৫ রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০