বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধে দেশটির সাথে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে আজ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

যুদ্ধরত কোনো পক্ষই পরপর তিন দিন ধরে পরস্পরের ওপর কোনো হামলা চালায়নি। এ অবস্থার মধ্যেই ট্রাম্প যুদ্ধ অবসানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার মনে হয় কিছু একটা হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে।

তবে, তিনি সতর্ক করে দিয়ে এটাও বলেছেন, যদি এবারের আলোচনাও ব্যর্থ হয়, তাহলে যুদ্ধে এ বিরতির আগে ওয়াশিংটর যা করছিল, ঠিক সেটাই আবার শুরু করবে।

ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে চলমান আলোচনাকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য তিনি গত শুক্রবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা নিয়মিত মার্কিন বিমান হামলা এবং পালটাপালটি আক্রমণ বন্ধ হওয়ার মধ্য দিয়ে একটি যুদ্ধবিরতীর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মূলত কদিন ধরে চলা পালটাপালটি হামলার কারণে গত জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ভেস্তে গিয়েছিল। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পর থেকে ইরানও তাদের পাল্টা হামলা বন্ধ রেখেছে। তবে, সরাসরি কোনো আলোচনা হওয়ার বিষয়টি আবারও অস্বীকার করেছে তেহরান।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হওয়া না হওয়ার এই চলমান পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে বলেও জানা গেছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০