
ডেস্ক রিপোর্ট: আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেয়েছেন জাগো নিউজ ও এখন টেলিভিশনের রিপোর্টার আহসান রাজীব।
সোমবার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের এশিয়া প্যাসিফিক কার্যালয় থেকে এক ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
এই ফেলোশিপের আওতায় আহসান রাজীব বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ক একটি গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করবেন।
আহসান রাজীব বর্তমানে জাগো নিউজ ও এখন টেলিভিশন এর রিপোর্টার হিসেবে সাতক্ষীরাতে কর্মরত আছেন। এর আগে তিনি যমুনা টেলিভিশন ও এসএ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধির দায়িত্বে ছিলেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি উপকূল ও পরিবেশ সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। উপকূলীয় অঞ্চল, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, সুন্দরবন, জীববৈচিত্র্য, দুর্যোগ ও মানুষের জীবন-জীবিকা নিয়ে তাঁর ধারাবাহিক প্রতিবেদন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। এর আগে তিনি জলবায়ু ও পরিবেশবিষয়ক একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ, কর্মশালা ও ফেলোশিপে অংশগ্রহণ করেছেন।
মন্তব্য করুন