বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুলাই ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার (২৭ জুলাই) বিকালে শ্যামনগর উপজেলা সদরে এই আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন সদ্য ঘোষিত শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক গাজী শহিদুজ্জামান শহীদ, সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সদস্য জি এম লিয়াকত আলী বাবু, সদস্য আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি নেতা শামছুদ্দোহা টুটুল, উপজেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদল আহবায়ক মো. নুরুজ্জামানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারময়ান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন। তারা নতুন কমিটির নেতৃত্বে শ্যামনগর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, সোমবার সোলাইমান কবিরকে আহবায়ক ও আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করে শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০