বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ডেস্ক রিপোর্ট: আসন্ন একটি চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে গুরুতর আঘাত পেয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। চিকিৎসকদের পরামর্শে তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। তবে স্বস্তির খবর, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি এখন সুস্থতার পথে রয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানায়, তামিলনাড়ুর কোয়েম্বাটোরের গঙ্গা হাসপাতালে রাম চরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পরিবারসহ কোয়েম্বাটোর যাওয়ার সময় তাকে দেখা গেলে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। পরে জানা যায়, চিকিৎসার জন্যই তিনি সেখানে গিয়েছিলেন।

অভিনেতার চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কোনো ধরনের বড় জটিলতা ছাড়াই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সূত্রটির দাবি, এটি একটি জটিল চিকিৎসা প্রক্রিয়া হলেও অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে রাম চরণের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তবে এ বিষয়ে এখনো রাম চরণ বা তার জনসংযোগ (পিআর) টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, নতুন একটি সিনেমার হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তিনি হাতে আঘাত পান। পরে চিকিৎসকদের পরীক্ষায় অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা ধরা পড়ে। ভবিষ্যতে দীর্ঘমেয়াদি জটিলতা এড়ানো এবং দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাম চরণকে সর্বশেষ দেখা গেছে পরিচালক বুচি বাবু সানা পরিচালিত ‘পেড্ডি’ সিনেমায়। পল্লী অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত এই স্পোর্টস-অ্যাকশন ড্রামায় তার বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। এছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন জগপতি বাবু, রাও রমেশ, তিন্নু আনন্দ, বোমান ইরানি, রবি কিষাণ ও দিব্যেন্দু।

প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এক তরুণের স্বপ্নপূরণের গল্প নিয়ে নির্মিত ‘পেড্ডি’ বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!