বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমেরিকা পালিয়েছেন ৪০০ কোটির পিয়ন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম দেশ ছেড়ে আমেরিকা পালিয়ে গেছেন। সপ্তাহখানেক আগেই তিনি দেশ ছেড়েছেন বলে তার একজন স্বজন জানিয়েছেন।

সম্প্রতি সাবেক ও বর্তমান বেশ কয়েকজনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার অবৈধ সম্পত্তির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশব্যাপী ছড়িয়ে থাকা দুর্নীতিবাজদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এজন্য নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাহাঙ্গীর দেশ ছেড়ে পালিয়ে যান বলে ধারণা করছেন তার স্বজনরা।

চীন সফর শেষে গতকাল রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থসম্পদের বিষয়ে বিস্ফোরক তথ্য দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।’

এদিকে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

এর আগে রোববার বিকেলে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থসম্পদের বিষয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা?’

জানা যায়, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর পিয়ন হিসেবে টানা দুই মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

জাহাঙ্গীর নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

২

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৩

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৫

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৬

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৭

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৮

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৯

একই জায়গায় আটকে থাকতে চাই না

১০

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১১

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১২

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৩

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৬

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৭

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৮

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৯

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

২০