বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জুলাই ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ১২ শিক্ষার্থীর রিমান্ড মঞ্জুর

ডেস্ক রিপোর্ট: কোটা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় হামলা ও অগ্নিসংযােগের অভিযোগে দায়ের করা মামলায় ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সােমবার (২৯ জুলাই) সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম তাদের রিমান্ডের আবেদন জানালে আদালত ১৬জনের মধ্যে ১২ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের প্রত্যকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান ১২জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ৪জন শিক্ষার্থীর রিমান্ড না মঞ্জুর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় আটককৃত ১৬ জনের বিরুদ্ধে ভাংচুর, অগ্নিসংযােগ, পুলিশের কাজে বাঁধা দানসহ বিভিন্ন অভিযােগ রয়েছে। তাদের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত ১২জনের রিমান্ড মঞ্জুর করেছে।

জানা গেছে, আসামিরা বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০