বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ মে ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটানো প্রয়োজন: জাতিসংঘ মহাসচিব

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে আমরা মানবজাতির জীবন রক্ষাকারী ব্যবস্থার সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি গভীরভাবে চিন্তাভাবনা করি। বায়ুতে আমাদের শ্বাসপ্রশ্বাস চলে, খাদ্য আমরা খাই, জ্বালানির সাহায্যে আমাদের জীবনযাপনের কাজ চলে, ওষুধে আমাদের রোগ নিরাময় হয়; এভাবে আমাদের জীবন কতগুলো স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের ওপর পুরোপুরি নির্ভরশীল, তবু আমাদের কাজকর্মে পৃথিবীর প্রতিটি প্রান্ত বিপর্যস্ত হচ্ছে।

২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, জীবকুলের বসবাসের জায়গার অবক্ষয়, উচ্চমাত্রার দূষণ এবং ক্রম-অবনতিশীল জলবায়ু সংকটের ফলে আজ ১০ লাখ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি সৃষ্টি হয়েছে। প্রকৃতির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধের অবশ্যই অবসান ঘটানো প্রয়োজন।

তিনিন বলেন, গত বছর কুনমিং-মনট্রিল বৈশ্বিক জীববৈচিত্র্য রূপরেখা নিয়ে যে চুক্তি হলো তা একটি গুরুত্বপূর্ণ ধাপ, তবে এখন সময় চুক্তি স্বাক্ষর থেকে কাজে নেমে পড়ার। এর অর্থ উৎপাদন ও ভোগের টেকসই উপায় নিশ্চিত করা। প্রকৃতি ধ্বংসকারী কর্মকাণ্ডে ভর্তুকি না দিয়ে আমাদের উচিত পরিবেশ-বান্ধব সমাধান অন্বেষণে সেই অর্থ ব্যয় করা।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, আদিবাসী জনগোষ্ঠীর এবং স্থানীয় সম্প্রদায়ের অধিকারের স্বীকৃতিদান প্রয়োজন, কারণ তারাই পৃথিবীর জীববৈচিত্র্যের সবচেয়ে শক্তিশালী রক্ষক। জীববৈচিত্র্যের বিলুপ্তি ও জলবায়ু সংকটের বিরুদ্ধে আরও শক্তিশালী ও আরও গতিশীল পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায় প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন।

বার্তায় তিনি আরও বলেন, সবার জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আসুন আমরা বিভিন্ন দেশের সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের সবাই সম্মিলিতভাবে কাজ করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০