বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুবাইয়ে ধুঁকছে ভারত, উড়ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর বয়সভিত্তিক কোনো আসরে আর সুবিধা করতে পারেনি টাইগার যুবারা। তবে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত তারা। ইনফর্ম টাইগারদের সামনে এবার শক্তিশালী ভারত। সেমি ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।

এখনো পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০ রান তুলেছে ভারত।

নতুন বলে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের পেসাররা। ওয়াইড থেকে অতিরিক্ত রান দিয়ে বল হাতে ইনিংস শুরু করেছিলেন মারুফ মৃধা। এরপর প্রথম বৈধ ডেলিভারীতে ২ রান খরচ করেছেন এই পেসার। তবে পরের বলেই ঘুরে দাঁড়ান তিনি। দুর্দান্ত এই ইনসুইংয়ে পরাস্ত করেন আদার্শকে। লেগ বিফোরের ফাঁদে পড়ে ২ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।

নিজের পরের ওভারে বোলিংয়ে ফিরে আবারও ভারতীয় শিবিরে আঘাত হানেন মারুফ। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলটি লেগ স্টামের ওপর ফুল লেন্থে করেছিলেন মারুফ। সেখানে ফ্লিক করতে গিয়ে ডিফ ফাইন লেগে ধরা পড়েন আর্শিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১ রান।

নিজের চতুর্থ আর ইনিংসের সপ্তম ওভারে এসে আরো একবার মারুফ ‘শো’ দেখেছেন ক্রিকেট ভক্তরা! তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেন্থে করেছিলেন মারুফ। জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে উইকেটের পেছনে ধরা পড়েন উদয়। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

শুরুর ৩ উইকেটের সবকটিই গেছে মারুফের ঝুলিতে। এই পেসারের এমন তাণ্ডবে দিশেহারা ভারতীয় টপ অর্ডার। ১৩ রান তুলতেই সাজঘরে তাদের তিন ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!