বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীপুর হাটখোলায় পথসভা: চেয়ারম্যান প্রার্থী জিয়াকে ভোট দেওয়ার আহবান

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আলীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাটখোলায় এই পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলুর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী ও জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন আলীপুর ইউনিয়নের মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়া, আলীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ডা. মশিউর রহমান ময়ুর প্রমুখ।

নির্বাচনী পথসভায় বক্তারা বলেন, ইসরাইল যেমন প্যালেসটাইন দখল করে রেখেছে, ঠিক তেমনি আব্দুর রউফ আলীপুর দখল করে রেখেছে। বক্তারা বলেন সাধারণ মানুষ যখন বিপদে পড়ে, তখন চেয়ারম্যানের স্মরণাপন্ন হয়। কিন্তু আলীপুরে যে চেয়ারম্যান আছে তার বাড়ির প্রাচীরের মধ্যে ঢোকা যায়না। যদি কেউ ঢুকতে পারে তবে তার সাথে খারাপ আচরণ এবং গালিগালাজ করেন। বর্তমান সরকার দরিদ্র পরিবারের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু কার্ড, ভিজিডির চাল বরাদ্দ দিয়েছেন। কিন্তু আলীপুরের চেয়ারম্যান আব্দুর রউফ সিন্ডিকেট ও দালালের মাধ্যমে এসব সুবিধা তার মনোনীত ব্যক্তিদের মাঝে বিতরণ করেন।

বক্তারা বলেন, গত ৩২ বছর ধরে রউফ সাধারণ জমির মালিকদের জমি দখল করে হারির টাকা ফাকি দিয়ে ঘের ব্যবসা করে আলীপুর ইউনিয়নকে জিম্মি করে রেখেছে। আগামী নির্বাচনে এই জিম্মি দশা থেকে আলীপুর ইউনিয়নকে মুক্ত করতে হবে। অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পরিবারতন্ত্রকে বাদ দিতে হবে। আগামী ২৬ এপ্রিল আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা ভোট দেওয়ার সময় হিসাব করে ভোট দেবেন। আপনারা যে পরিবর্তন চাচ্ছেন সে জন্য সকলকে মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলঅম জিয়ার জন্য কাজ করতে হবে। জিয়া একজন ভালো ছেলে। তাকে বিজয়ী করে অত্যাচারীকে বিতাড়িত করতে হবে। কেউ ভয় পাবেন না। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জিয়াউল ইসলাম জিয়ার পাশে রয়েছে। আমরা ভোটের মাঠে সাধারণ মানুষের পাশে থাকবো। কেউ কালো টাকায় ভোট বিক্রি করবেন না। ভোট বিক্রি মানে নিজের বিবেককে বিক্রি করা। অত্যাচারীর হাত থেকে আলীপুর বাসীকে বাঁচাতে এবং এলাকাবাসীর উন্নয়ন চাইলে আগামী ২৮ এপ্রিল জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল প্রতিককে বিজয়ী করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!