বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে রাজনৈতিক চাপে চাকরি হারান সাংবাদিকরা: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সাম্প্রতিক এক জরিপে প্রায় ৮০ শতাংশ সাংবাদিক বলেছেন, তাদের সংবাদ সংস্থাগুলো ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সমর্থন করে আসছে। সাংবাদিকদের দুই-তৃতীয়াংশেরও বেশি অভিযোগ করেছেন, দেশটির মিডিয়াগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনকে ইতিবাচক কভারেজ দেয়, যা নিরপেক্ষতার বিষয়ে উদ্বেগ বাড়ায়।

গত ২৬ জুলাই প্রকাশিত ‘লোকনীতি’ এবং ‘সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিস’ পরিচালিত সমীক্ষাটির মাধ্যমে ভারতীয় সাংবাদিকরা ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বলে মত দিয়েছেন সংবাদকর্মীরা। গবেষণাটিতে সংবাদকর্মীরা আরও স্বাধীন সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেছেন। এ ছাড়াও সাংবাদিকরা মিডিয়ার ওপর জনগণের আস্থাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সাংবাদিকরা ইঙ্গিত করেছেন যে, টিভি এবং প্রিন্ট মিডিয়া উভয় ক্ষেত্রেই সাংবাদিকতার মান আগের চেয়ে খারাপ হয়েছে এবং যেটুকু উন্নতি তা ডিজিটাল মিডিয়াতেই।

সমীক্ষাতে অংশগ্রহণকারী ৮৬ শতাংশ সাংবাদিকের মতামতে মোদি সরকারের প্রতি মিডিয়ার পক্ষপাতের বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া ইচ্ছাকৃত মুসলিম বিদ্বেষ ছড়ানোর বিষয়ে উদ্বেগও পরিলক্ষিত হয়েছে। আর মাত্র ৮ শতাংশ সাংবাদিক বলেছেন, ভারতীয় মিডিয়া বিরোধী দলগুলোকে পক্ষপাত করে যদিও ৬১ শতাংশ সাংবাদিক এই মতের বিপক্ষে বলেছেন।

প্রায় ১৬ শতাংশ সাংবাদিক বলেছেন, রাজনৈতিক চাপের কারণে তাদের প্রতিষ্ঠানের লোকদের পদত্যাগ করতে বলা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০