বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৪, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: হাসিনার দেশত্যাগের পর সাতক্ষীরায় ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারসহ সবগুলো গুরুত্বপূর্ণ বাজার মনিটরিং করতে দেখে গেছে শিক্ষার্থীদের।

শহরের সুলতানপুর বড় বাজার, টাউন বাজার, পুরাতন সাতক্ষীরা বাজার ও কদমতলায় বিভিন্ন দলে ভাগ হয়ে তাদের বাজার মনিটরিং করতে দেখা গেছে।

এ সময় পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটি তদারকি করতে দেখা গেছে তাদের। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। এসময় ত্রুটিপূর্ণ দোকানের মালিকদের সতর্ক করছেন তারা।

শিক্ষার্থী সুমা খাতুন বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব। বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেব।

শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে।

শিক্ষার্থী আশরাফুজ্জামান বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো দ্রব্যমূল্য। এইজন্যই আমরা সাতক্ষীরা বড়বাজারসহ বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই। মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবিলায় আমরা সদা তৎপর। সেজন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০