বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ পরিদর্শক আরশাদ সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল রোববার ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন আরশাদ। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরশাদের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়। পাশাপাশি এই ছবি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা।

শিক্ষার্থী নাহিদুল শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। সেদিনের ঘটনা সম্পর্কে নাহিদুল বলেন, শতাধিক মানুষের র‍্যালি নিয়ে এগোচ্ছিলেন তাঁরা। হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাঁদের পথ রোধ করে। কয়েকজনকে আটক করা হয়। শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ। তখনো স্লোগান দিচ্ছিলেন তিনি। এ সময় দুজন পুলিশ সদস্য তাঁকে টেনে নিয়ে যেতে থাকেন, গালাগাল করতে থাকেন। একজন পুলিশ তাঁর মুখ চেপে ধরেন।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও আরশাদের অপেশাদার কর্মকাণ্ডে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসমক্ষে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১০

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১১

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১২

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১৩

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

১৪

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১৫

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১৬

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৭

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৮

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৯

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

২০
error: Content is protected !!