বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চেন্নাই টেস্টে হাসান মাহমুদের তোপে কাঁপছে ভারত

স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টে বল হাতে রীতিমত আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ। একের পর এক ভারতীয় ব্যাটারদের সাজঘরে ফেরত পাঠাচ্ছেন টাইগার এই পেসার। পাকিস্তান সিরিজের ফর্মই যেন ভারতে টেনে এনেছেন তিনি।

চেন্নাই টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন দিনে শুরুটা বেশ ভালো করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। রান তুলতে রীতিমত ঘাম ঝরছে ভারতের। প্রথম ৪ ওভারে তারা নিতে পারে মোটে ৮ রান।

এর মধ্যে উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারি সরাসরি প্যাডে আঘাত করে রোহিত শর্মার। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

ক্লোজ কল হওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায়, বল স্টাম্পের ওপরের দিকে বল ছুঁয়ে যেতো। কিন্তু আম্পায়ার্স কল হওয়ায় সৌভাগ্যক্রমে বেঁচে যান রোহিত শর্মা। আম্পায়ার আউট দিলে সেটি আউট হতো।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রোহিত। হাসান মাহমুদ তার পরের ওভারেই তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ককে। তার সুইংয়ে এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন রোহিত। ১৯ বলে করেন ৬ রান।

এরপর শুভমান গিলকেও শূন্য রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ। তার লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ হন গিল।

ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিও দাঁড়াতে পারেননি হাসানের সামনে। দুর্দান্ত আউটসুইংয়ে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬ রান করেই। ৩৪ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১০

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

১১

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

১২

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

১৩

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

১৪

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

১৫

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

১৭

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

১৮

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

১৯

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

২০
error: Content is protected !!