বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হারল্যান স্টোরের শাখা উদ্বোধন করতে সাতক্ষীরায় চিত্রনায়িকা অপু বিশ্বাস

এসএম হাবিবুল হাসান: সাতক্ষীরায় আন্তর্জাতিক মানের প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠান হারল্যান স্টোরের ১৫তম শাখা উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা অপু বিশ্বাস।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ রোডে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শাখা উদ্বোধন করেন তিনি।

এসময় অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের প্রসাধনী প্রাপ্তির ক্ষেত্রে এখন নির্ভরতার প্রতীক। কসমেটিকস্ কিনে প্রতারিত হওয়া থেকে ক্রেতাদের সুরক্ষা দেবে এই স্টোর।

হারল্যান কর্তৃপক্ষ জানায়, মানসম্মত অথেনটিক কসমেটিকস্ পণ্য সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে সাতক্ষীরায় প্রতিষ্ঠানটির ১৫তম শাখা খোলা হয়েছে। যা সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদাপূরণ করবে। এছাড়া উদ্বোধন উপলক্ষে স্টোরটিতে মাসব্যাপী চলবে ৩০% পর্যন্ত বিশেষ ছাড়। এই স্টোরে রয়েছে একদম ফ্রি-তে স্কিন এনালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। এর মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরণের কসমেটিক্স প্রয়োজন তা সহজেই জানতে পারবেন। হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, রেইজ-ও-স্কিন এবং লিলির অরিজিনাল কসমেটিকস পাওয়া যাবে এসব স্টোরে।

উদ্বোধনী অনুষ্ঠানে হারল্যান স্টোর সাতক্ষীরা শাখার ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শরিফ উজ জামান রুমির সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস্) আব্দুল আলিম শিমুল, খুলনা বিভাগীয় রিজওনাল সেলস্ ম্যানেজার অগ্মি বরুণ ঘোষ, এরিয়া সেলস্ ম্যানেজার মো. আব্দুস সালাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!