বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার দেলুটিতে ভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমে নির্মাণ

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির কালিনগরের ভদ্রা নদীর ভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে স্থানীয়রা।

সোমবার ৩-৪ হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে সোলাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক ও দেলুটি ইউপির চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের নেতৃত্বে বাঁধ নির্মাণের কাজ শেষ করেন।

গত ২২ আগস্ট উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে প্লাবিত হয় ১৩টি গ্রাম।

উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং দেলুটি ও সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান হাজার হাজার মানুষ নিয়ে ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণে গত ৪ দিন ধরে প্রচেষ্টা চালায়।সর্বশেষ সোমবার সকালে এসএম এনামুল হকের নেতৃত্বে দুই ইউনিয়নের প্রায় ৪ হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করতে সক্ষম হয়।

সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, আমার ইউনিয়ন না হলেও আমি সব সময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাওয়ার চেষ্টা করি। তাই দেলুটির কালিনগর এলাকার ভাঙনকবলিত বাঁধে আমার ইউনিয়নের হাজার হাজার লোক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সহযোগিতা করেছে। তিনি আরো বলেন, বিগত দিনে দেলুটি ইউনিয়নবাসীর পাশে ছিলাম। তাই আজও তাদের পাশে থেকে ভেঙ্গে যাওয়া বাঁধটি বেঁধেছি।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যানের সহযোগিতায় আমরা ভেঙে যাওয়া বাঁধটি বাঁধতে পারায় তাকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় দুই চেয়ারম্যানের সহযোগিতায় বাঁধটি সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি মানুষের দুর্ভোগ লাঘব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১০

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১১

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১২

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৩

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৪

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৫

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৭

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৮

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৯

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

২০
error: Content is protected !!