বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার চার উপায়

ডেস্ক রিপোর্ট; অধিকাংশ ল্যাপটপে পুনরায় চার্জযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। তবে ব্যাটারির আয়ন বিভিন্ন কারণে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘসময় চার্জ ধরে রাখতে পারে না। ফলে দৈনন্দিন বিভিন্ন কাজ করতে সমস্যা হয়। তবে ল্যাপটপের ব্যাটারির যত্ন নিলে এ সমস্যার সমাধান করা সম্ভব। ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার কৌশল দেখে নেওয়া যাক।

শতভাগ চার্জ নয়
প্রয়োজন ছাড়াই অনেকে ল্যাপটপ চার্জ করেন। অতিরিক্ত চার্জের কারণে ল্যাপটপের ব্যাটারি গরম হয়ে কর্মক্ষমতা হারায়। তাই ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে একটানা শতভাগ চার্জ করা থেকে বিরত থাকতে হবে। শুধু তা–ই নয়, ব্যাটারির চার্জ পুরো শেষ না হওয়া পর্যন্ত ল্যাপটপ ব্যবহার করা যাবে।

স্বাভাবিক তাপমাত্রা
খুব বেশি শীতল বা খুব বেশি উষ্ণ পরিবেশ—কোনোটিই ল্যাপটপের ব্যাটারির জন্য ভালো নয়। কারণ, অতিরিক্ত ঠান্ডা বা গরমের ফলে ব্যাটারির অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়া হয়ে ক্ষতি হতে পারে। আর তাই সরাসরি সূর্যের আলোয় ল্যাপটপ ব্যবহার না করে স্বাভাবিক তাপমাত্রায় রেখে ব্যবহার করতে হবে।

বাতাস চলাচল
ল্যাপটপের ভেতরের তাপ সহজে বাইরে বের করার জন্য ল্যাপটপের বাতাস বেরোনোর রাস্তা সব সময় পরিষ্কার রাখতে হবে। এর পাশাপাশি চার্জের জন্য ল্যাপটপের আসল চার্জার ব্যবহার করতে হবে।

পর্দার উজ্জ্বলতা
ল্যাপটপের পর্দার উজ্জ্বলতা বেশি থাকলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়। তাই পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখলে দীর্ঘক্ষণ ল্যাপটপ ব্যবহার করার পাশাপাশি ব্যাটারির ওপর কম চাপ পড়বে।

সূত্র: দ্য ভার্জ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০